এখনও জোনাক জ্বলে





১।ধরা ছোঁয়ার বাইরে
আমি লড়ে যাই....
অনেকটা হা-হুতাশ
ঢেকে যায় - নিস্তব্ধতায় ..
ভাঙ্গা জানলার কাঁচ ;
আমার নিঃসঙ্গতা, আমারই।
পদ্যহীন মিষ্টতা - অস্ত যায়।

এখনও জোনাক জ্বলে...


২|তারার ফাঁকে
জীবিত ভালবাসা,
অঙ্গহীন অবিচ্ছেদ্য

ভাঁজ মেলেনা...
বাক্যহীন মৃতদেহের স্তূপ
ভুল করে।
আমি রুপান্তরিত নির্ভুল।
মায়াসংকট কাটিয়ে ওঠা
ছোট্ট ভোরবেলা
নির্লিপ্ত — নির্বাসিত...
তবু,
এখনও জোনাক জ্বলে...

Share:

0 comments