দারিদ্র - মানসিক

অবসাদ-এর অকল্পনীয় ঝড় প্রায়ই কুঁড়ে কুঁড়ে খায়। অবস্থার প্রাচীর সব ঢেকে রেখে দিয়েছে। আমার আমিত্ব সঙ্কটে মাথা ঠুঁকে যাচ্ছে। বিভিন্ন আলাপচারিতা আমায় ভাসিয়ে নিয়ে যায় গহ্বরে। দুমড়ে-মুচড়ে আমার পেশিশক্তি অসহায় হয়ে দাঁড়িয়েছে।
পৃথিবীতে কেউই কাউকে বুঝতে পারেনা,বুঝি।
আমার ছোঁটার রাস্তা দিন দিন ছোট হয়ে আসছে। পথ সংকীর্ণ---আরও সংকীর্ণ হয়ে উঠেছে। ভালো-মন্দ'র বিচার বোঝা সহজ - বিচারে দাঁড়িয়ে থাকা কঠিন, ভীষণ।
নিজে অন্যের দুঃখ হতে কেউ কি চায়? অপরাধী সমতা বজায় রাখে এই পরিস্থিতি। বলবার কেউ নেই, শোনবারও। আমার চাবুক পেছন থেকে আমাকেই আঘাত করে। আমায় আবার ভেঙে দেয়, নষ্ট করে দেয়। লড়াই করার ইচ্ছেটাও মৃতসমান। আমার মানসিক দারিদ্র আমার ভেতরেই লড়ছে। উল্টো পাল্টা বকছে।
অন্তিম কোথায় জানা আছে। কিংবা নেই।

Share:

0 comments