দাসত্ব - আর কিছু?

দাসত্ব শুধু কৃতদাসেরই কর্তব্য না, আমরা নিজেরাই নিজেদের দাস। আমাদের চিন্তাভাবনা আমাদের দাসত্বের বেঁড়া ভেঙে বেরতে দেয়না। চিন্তাভাবনা অস্পৃশ্যতার মুখোশ জুড়ে দেয়। অবসাদের মুখ এঁকে দেয়।
অবসাদ আমাদের কুঁড়ে কুঁড়ে খেয়ে যায়। আমরা দূরে সরে যাই। আমার নিজস্ব অভিজ্ঞতা, দিনের পর দিন বদলে যাই, হারিয়ে যাই অন্য কোথাও। বলবার থাকে অনেক কিছু, মুখ বলতে দেয়না। দূরত্ব যন্ত্রণাকর। স্থাবর অস্থাবর সব কেঁড়ে নেয়। জীবনের রঙ হারিয়ে যায়। আগের আনন্দ কাটা হয়ে যায়, নিঃশব্দেরা বন্ধু হয়। কথা বলতে কষ্ট হয়, কি যেন বলে দেব! কথা বলার লোকশূণ্য - কিছু বললে কী বুঝবে?
ভয়। ক্রমাগত ভয়। কিছু হারাবার, কিছু না পাবার - পিছিয়ে পড়ার। লজ্জা - বাকিদের সামনে দাঁড়াবার - হেরে গিয়ে।
যুদ্ধ মাঠের শেষ সৈনিক, ক্লান্ত - ক্ষুধার্ত - একা!
ভালোবাসার মর্ম থেকে থেকে চলে যায়। জীবনের অর্থহীনতা বৃদ্ধি পায়, রোজ।
পৃথিবীর রঙ, ফ্যাকাশে। আমি বুঝি - অর্থহীন, বাধ্য জীবন বয়ে নেবার যন্ত্রণা। ভুলে যেতে হয়, আমি কে!
সব জ্ঞান বৃথা হয় - দোষ একমাত্র আমার, সেটাও পরিস্কার। তবু লক্ষ্য নেই। লক্ষ্যে পৌঁছনোর তাগিদ নেই! ভুলে পথে জীবন এগোয়। একা থাকতে চাইবার ইচ্ছা প্রবল হতে দাঁড়ায়, ভুলের মাশুল গুণতে হয়।
যন্ত্রণা - সবার সাথেও একা থাকবার।

"....বন্ধুদের ভিড়েও একলা একলা আমি 

খুঁজে ফিরি লক্ষ্য আমার 

পাল্টাচ্ছে না এই অবস্থাটা 

যদিও পাল্টে যাওয়াই দরকার

তোমার বাড়ির পথে চলছি আবার 

দেয় বৃষ্টিটা সঙ্গ আমায় 

জানালার কাছে তুমি দেখতে পাবে কি 

নাকি ঝাপসা দেখো বর্ষায়..."

Share:

0 comments